বাংলায় যে পরিস্থিতি চলছে, এতে আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিজেপি। অমিত শাহ জীর প্রোগ্রামে যোগদানের কোনো কার্যক্রম নেই। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যোগদান কর্মসূচি রয়েছে। বিভিন্ন দিকে আমরা এখন যোগদান মেলা করছি, সেখানে ছোট থেকে বড় বিভিন্ন স্তরের নেতারা যোগ দিচ্ছেন এবং দেবেন। তবে এপর্যন্ত কোনো মন্ত্রী যোগাযোগ করেননি, তবে বিধায়কেরা যোগাযোগ করেছেন। আমরা বলেছি আপনারা প্রস্তুতি নিন, যখন সময় আসবে আমরা দলে আপনাদের গ্রহণ করবো।
আর যে কোনো সময় এটা হতে পারে। তৃণমূলে কোনো ভদ্রলোক আর থাকতে পারবে না। আর এই পার্টি টাই উঠে যাবে। যে কোনো সময় বিস্ফোরণ হবে, পুরো পার্টিটা ভেঙে পড়বে। সেদিকেই গতি প্রকৃতি যাচ্ছে। ছোট থেকে বড় নেতা, মন্ত্রী বিধায়কদের এই দলে থাকাটা যে অসহ্য হয়ে যাচ্ছে, সেই ধরনের কমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে বারে বারে।
রবিবার মেদিনীপুরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের। আগামী ৫ ই নভেম্বর মেদিনীপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই প্রস্তুতির জন্য রবিবার মেদিনীপুরে আসেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।দলীয় নেতাদের সাথে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেন পাহাড়ের মানুষের জীবন দুর্বিষহ।
পাহাড়ের সমস্যার সমাধান প্রয়োজন। রাজ্য উদ্যোগে নিলে কেন্দ্র-রাজ্য কে সহযোগিতা করবে। তিনি বলেন বিমল গুরুংয়ের বিরুদ্ধে ১৭৬ টি মামলা রয়েছে। পুলিশ অফিসার অমিতাভ মল্লিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ।তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী মামলা রয়েছে অথচ পুলিশ তাকে দেখেও দেখেনা। সে বিজেপিতে এসেছিল তাকে আমরা সাহায্য করেছি। বিমল গুরুং একসময় মমতা বন্দ্যোপাধ্যায় কে মা বলেছিলেন।
কিন্তু মাএমনভাবে বিমাতাসুলভ আচরণ করলেন তাই তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। আবার এখন এমনকি যে ঘটল যার বিরুদ্ধে এতগুলো মামলা রয়েছে সে প্রকাশ্যে দিবালোকে ঘুরছে। আমরাও চাই পাহাড় সমস্যার সমাধান হোক। কিন্তু রাজ্য সরকার চাইছে না পাহাড় সমস্যার সমাধান হোক। যার ফলে পাহাড়ে অশান্তির ঘটনা ঘটছে। দিলীপ ঘোষ পাহাড় নিয়ে ও বর্তমান রাজ্য জুড়ে চলা বিভিন্ন ঘটনা নিয়ে মেদিনীপুরে রবিবার রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

Comments
Post a Comment