কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূলে ২০০ কর্মী সমর্থক




কোচবিহারের ফের বিজেপিতে ভাঙ্গন। মাথাভাঙ্গায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৫০ টি পরিবারের প্রায় ২০০ জনের। রবিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে এরা বিভ্রান্তির শিকার হয়েছিল। তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাকরির লোভ দেখিয়ে দুর্বল করে দেওয়া হয়েছিল।


 বর্তমানে তাদের মোহভঙ্গ হয়েছে। তাই তারা ফের তৃণমূলের ফিরে এলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মাথাভাঙ্গায় আরো বহু বিজেপি নেতা কর্মী তারা তৃণমূলে যোগদান করতে ইচ্ছুক। ইতিমধ্যেই তারা তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন। খুব দ্রুত তাদের দলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এদিন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন তাদের দাবি বিজেপি ভুল বুঝিয়ে তাদের দলে যোগদান করতে বাধ্য করেছিল।


 প্রতিনিয়ত তাদের ভয় দেখানো হয়েছিল। তাই তারা বিজেপিতে যোগ দিতে বাধ্য হন কিন্তু যেভাবে বিজেপি লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে গোটা কোচবিহার জুড়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাতে তারা মর্মাহত। ভুল বুঝতে পেরে তারা ফের তৃণমূলের ফিরে আসছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেভাবে তাদের কাজে লাগাতে চাইবে সেভাবে তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে সামিল হবেন।



Comments