জঙ্গলমহল থেকে বিজেপিকে উতখাত করার ডাক দিলেন ছত্রধর মাহাতো



বিধানসভা নির্বাচনে ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে রাজনৈতিক তৎপরতা শুরু করল তৃণমূল।ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক গুলিতে শুরু হয়েছে তৃণমূলের  কর্মী সম্মেলন। লক্ষ বিধানসভা নির্বাচন। এদিন মঙ্গলবার বিনপুর এক ও দুই ব্লকে হয়ে গেল তৃণমূলের কর্মী সম্মেলন। 


 মঙ্গলবার বিনপুর এক ব্লক এর আঁধারিয়াতে ও বিনপুর দুই ব্লক এর  শিলদা তে তৃণমূলের কর্মী সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিন এই দুটি কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের অন্যতম সম্পাদক ছত্রধর মাহাতো,ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান বিরবাহা সোরেন  টুডু, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের দুই মুখপাত্র উমা সোরেন, সুব্রত সাহা,বিনপুর এক ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতো,ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তনু ঘোষ সহ প্রমুখ। এদিনের এই কর্মী সম্মেলন থেকে জঙ্গলমহল থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন শাসক দলের নেতাকর্মীরা।


তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো বলেন আগামী বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে দলের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য দলীয় কর্মীদের কাজ করতে হবে। সেইসঙ্গে জঙ্গলমহল থেকে বিজেপিকে উৎখাত করার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়নে অনেক কাজ করেছেন, এর আগে যা  রাজ্যের কোন মুখ্যমন্ত্রী করেননি। তাই উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে তিনি কাজ করার নির্দেশ দেন।


 তিনি বলেন আমাদের একটাই লক্ষ্য জঙ্গলমহল থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। জেলার বিভিন্ন ব্লক গুলিতে চলছে তৃণমূলের কর্মী সম্মেলন।সম্মেলন গুলি থেকে নেতৃত্ব একদিকে যেমন বিজেপিকে উৎখাত করার ডাক দিচ্ছেন পাশাপশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি যাতে মানুষের কাছে পৌছে দেওয়া হয় তার জন্য বার্তা দেওয়া হচ্ছে।সোমবার জামবনি ব্লকে হয়ে গিয়েছে কর্মী সম্মেলন। এদিন হল বিনপুর এক ও দুই ব্লকে। লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসন বিজেপির দখলে গিয়েছে।পঞ্চায়েত নির্বাচনেও ভাল ফল করেছিল বিজেপি। সামনে বিধানসভা নির্বাচন।রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সব কটি আসন তৃণমূল ধরে রাখতে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে।জেলা তৃণমূল নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে।


গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে ছত্রধর মাহাতোকে। ছত্রধর মাহাতো পদ পাওয়ার পর থেকেই টানা কর্মসুচি নিয়ে চলেছেন।মিটিং মিছিল অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন ব্লক থেকে  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় দিনই চলছে।জঙ্গলমহলের জমি ধরে রাখতে বধ্যপরিকর শাসক দল রাজ্য তৃণমূলের অন্যতম সম্পাদক ছত্রধর মাহাতো তাঁর বক্তব্যে বলেন " বিজেপির অপপ্রচারের জবাব দিতে হবে সমস্ত জায়গায়।দুই হাজারএকুশে  দিদির হাত শক্ত করব।মাঠে নেমে লড়াইটা সঙ্ঘ বদ্ধভাবে করতে হবে।"



Comments