রাজ্যপালের মুখে লিউকোপ্লাস্ট লাগানোর পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী ডা নির্মল মাজী। মঙ্গলবার উলুবেড়িয়ার বামনহাটী পীরতলা কে জি স্কুল মাঠে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই কথা বলেন মন্ত্রী ডা নির্মল মাজী। এদিন মন্ত্রী বলেন করোনা পরিস্থিতিতে রাজ্যপাল যত কম কথা বলেন তত মঙ্গল।
তিনি অভিযোগ করেন রাজ্যপাল একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। এদিন মন্ত্রী বলেন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। তাদের এই স্বপ্ন কোনদিন বাস্তবায়িত হবে না।
এদিনের এই জনসভায় বিজেপি সিপিএম কংগ্রেস থেকে ৫০০ কর্মী তৃণমূলে যোগ দেয়। দলে যোগ দেয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নির্মল মাজী। এদিনের এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস,উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Comments
Post a Comment