খ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে উৎসবে মাতল কামতাপুরী পিপলস পার্টি




রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী জন জাতির জন্য নারায়ণী ব্যাটেলিয়ান ঘোষণা করার পর উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠলো দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর নেতা কর্মীরা। বৃহস্পতিবার দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন এর নেতৃত্বে রাসমেলা মাঠ থেকে একটি বিশাল মিছিল সারা শহর পরিক্রমা করে।


 রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন কৃষ্টি-কালচার এই মিছিলের মধ্য দিয়ে তুলে ধরা হয়। কোচবিহার জেলার প্রায় ৫ হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই মিছিলে পা মেলান। এদিন বংশী বদন বর্মন বলেন - "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করতে এই মিছিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী মানুষের জন্য যে নারায়নী ব্যাটেলিয়ান ঘোষণা করেছেন।


রাজবংশী মানুষের সম্মান দেওয়ার জন্য, কোচবিহারের মানুষকে সম্মান দেওয়ার জন্য আমাদের দাবি মেনে নারায়নী ব্যাটেলিয়ান করে আমাদের সম্মান দিয়েছে। তাই সে কারণে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ভূমি পুত্রের পক্ষ থেকে সম্মানীয় মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাতে আজকে এই মিছিল।



Comments