খুটান উৎসবে শামিল হলেন ছত্রধর মাহাতো

 


সোমবার বিকালে বাঁদনা পরব উপলক্ষে খুটান উৎসবে  শামিল হলেন জঙ্গল মহলের ভূমিপুত্র তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর অঞ্চলের  বাঘঘরা গ্রামে সামিল হন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।খুটান উৎসবে ছত্রধর মাহাতো  যোগদান করায় খুশি ওই এলাকার বাসিন্দারা । ছত্রধর মাহাতো খুটান উৎসবে যোগদান করে জনসংযোগ এর কাজ করেন। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন। গ্রামবাসীরাও ছত্রধর মাহাতো কে কাছে পেয়ে তাদের অভাব-অভিযোগের কথা জানান । 


ছত্রধর মাহাতো বলেন আদিবাসী কুড়মী জনজাতি সমাজের কাছে বাঁদনা পরব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁদনা পরব এর অনুষ্ঠান মূলত কৃষি কাজে সহায়তা করার জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় তাকে সম্মান জানাতে তাই গো বন্দনার মাধ্যমে শুরু হয়েছিল বাঁদনা পরবের অনুষ্ঠান এবং খুটান উৎসবের মাধ্যমে বাঁদনা পরব এর অনুষ্ঠান শেষ হয়। তাই জঙ্গলমহল জুড়ে বাঁদনা পরব উপলক্ষে চলছে খুটান উৎসব।ওই উৎসবে প্রতিটি গ্রামের প্রতিটি গরু মোষ নিয়ে  গ্রামবাসীরা অংশ গ্রহন করেন।যার গরু ও মোষ জয়লাভ করে তাকে স্বীকৃতি দেয় গ্রামবাসীরা। আদিবাসী কুর্মি জনজাতি গোষ্ঠীভুক্ত সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব করে আসছেন। তাই উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুটান উৎসব চলছে। 


তিনি বলেন আদিবাসী কুড়মি জন জাতি সম্প্রদায় এর এই উৎসবের দিন যাতে সরকারি ছুটি ঘোষণা করা যায় সে বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানান। তিনি আরো বলেন যে মুখ্যমন্ত্রী বাঁদনা পরব উপলক্ষে জঙ্গলমহল তথা রাজ্যের  প্রতিটি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাই একের পর এক  বাঁদনাপরবে সামিল হয়ে জঙ্গলমহলের প্রতিটি মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ছত্রধর মাহাতো। প্রতিটি এলাকায় ছত্রধর মাহাতো কে দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। 


ছত্রধর মাহাতো গ্রামবাসীদের বলেন আমি আপনাদের পাশে রয়েছি। আপনারা তৃণমূল কংগ্রেস কে শক্তিশালী করার জন্য এবং উন্নয়নের কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছেন।



Comments