নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পুনাঙ্গ কমিটি তৈরি




বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে নতুন,পুরনো এবং নবাগত সবাইকে নিয়ে পুনাঙ্গ কমিটি তৈরি করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র।


 রবিবার দুপুরে কৃষ্ণনগর মিউনিসিপ্যালটির দ্বিজেন্দ্রলাল মঞ্চে জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্বদের নিয়ে এই সভায় তিনি বলেন ডানপন্থী দল মতের পার্থক্য থাকতে পারে, লবি থাকতেও পারে,আমি ওর লোক,আমি এর লোক। মনে রাখতে হবে প্রথমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। এটা সামনে রেখে তৃণমূলের আদি কর্মীদের নিয়ে চলতে হবে।



Comments