তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী




মঙ্গলবার পশ্চিমমেদিনীপুর জেলার সবং ব্লক এর ১০নম্বর ভেমুয়া অঞ্চলে তৃনমূল কংগ্রেস এর উদ্যোগে বিজয়া সম্মিলনী সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস রঞ্জন ভুঁঞা , বিধায়িকা গীতা রানী  ভুঁঞা,  এছাড়াও উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন ভুঁঞা ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাজারা বিবি ও সবং পঞ্চায়েত সমিতির  কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স, মৌসুমী দাস(দত্ত), তরুণ মিশ্রও তৃণমূল যুব কংগ্রেসের সবং ব্লক সভাপতিনিশিকান্ত কর সহ আরো অনেকে। 


ওই অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করার পর রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভূঁঞা তার ভাষণে বলেন সামনে বিধানসভা নির্বাচন ,তাই এখন থেকে দলীয় কর্মীদের  দলকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন যে মানুষের কাছে যেতে হবে তাদের অভাব-অভিযোগ শুনতে হবে। সেই অভাব অভিযোগগুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন দলে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ।সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।


সেই সঙ্গে তিনি আরো বলেন যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, কোথাও কেউ মারা গেলে তাকে দলীয় কর্মী বলে বাংলা জুড়ে বিজেপি সন্ত্রাস শুরু করেছে। তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হতে হবে। মানস ভুঁইয়া তাঁর ভাষণে বলেন রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নে কি কি কাজ করেছে তা মানুষের সামনে তুলে ধরতে হবে।


 কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি  তাই কেন্দ্র সরকারের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলন করতে হবে। তিনি বলেন কৃষকবিরোধী কৃষি বিল কেন্দ্র সরকার পাশ করিয়েছে। যে কৃষিবিল বাংলা তথা ভারতবর্ষের কৃষকদের পক্ষে ক্ষতিকর। তাই ওই বিলের বিরুদ্ধে সকলকে আন্দোলন করতে হবে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন বাংলায় কোন দিন কৃষি বিল চালু হবে না।





Comments