বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা কমিটি ঘোষিত




হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার জেলা কমিটি ঘোষিত হল। মঙ্গলবার সন্ধ্যায় বেলিলিয়াস রোডের অফিসে ওই কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং সহ বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী, অমরজিৎ সিং প্রমুখ বিজেপির জেলা নেতৃবৃন্দ। ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া সদরের সভাপতি হিসেবে আগেই ঘোষিত হয়েছিল ওমপ্রকাশ সিং এর নাম। 


এদিন কমিটিতে সহ সভাপতি হিসেবে শুভব্রত সিংহ, পবন ভার্মা, রাজীব মাইতি, পঙ্কজ জয়সওয়াল, সুমন মান্নার নাম ঘোষিত হয়। এরা হাওড়া সদরের বিভিন্ন মন্ডলের দায়িত্ব সামলাবেন। সাধারণ সম্পাদক হিসেবে প্রমোদ সিং, কুণাল গুন, রিষভ সিং, লাল্টু মন্ডল, মুকুল নাথ তিওয়ারি, প্রসূন দে এবং অনিতা দত্তের নাম ঘোষণা করা হয়েছে।


 এছাড়াও কোষাধ্যক্ষ, অফিস সেক্রেটারি, কনভেনর, কো-কনভেনর এবং কমিটি সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয় আগামী ২০২১ এর বিধানসভা ভোটকে সামনে রেখেই এদিন জেলা কমিটি ঘোষণা করা হল। কাজের নিরিখেই কমিটিকে প্রাধান্য দেওয়া হবে।



Comments