বিধানসভা নির্বাচনের আগে এবার সংখ্যালঘুদের মন জয়ের চেষ্টা শুরু হল বিজেপির। শুক্রবার আমতা সেহাগড়ী মাঠে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সংখ্যালঘু মোর্চার ডাকে আয়োজিত এক জনসভায় সংখ্যালঘুদের নিজের দলে টানার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন তিনি বলেন এই রাজ্যে সংখ্যালঘুরা বরাবর বঞ্চিত। আগে বাম কংগ্রেস সংখ্যালঘুদের তোষণ করলেও এখন তৃণমূল তাদের শোষণ করছে। বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল সংখ্যালঘুদের ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার করেছে। যার কারণে দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘুরা বহাল তবিয়তে থাকলেও এই রাজ্যে সংখ্যালঘুরা বঞ্চিত। দিলীপ ঘোষ বলেন সংখ্যালঘু সমাজে উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার কোথায়?
বেশিরভাগ গরিব। বিজেপি ক্ষমতায় আসলে সকলকে সমান অধিকার দেবে। কারণ বিজেপি সংখ্যালঘুদের মানুষ বলে ভাবে। দিলীপ ঘোষ বলেন গুজরাটে যখন সাড়ে সাত শতাংশ সংখ্যালঘু সরকারি চাকরি করছে তখন এই রাজ্যে সেই সংখ্যা মাত্র এক শতাংশ। দিলীপ ঘোষ ইমাম ভাতার পাশাপাশি পুরোহিত ভাতার বিরোধিতা করেন। মুসলমান সমাজ যেমন ইমামদের খাওয়াতে পারবেন সেই রকম হিন্দু সমাজ ও পুরোহিতের খাওয়াতে পারবেন।
এদিন তিনি পুরোহিতদের বলেন আপনারা ওই পাপের টাকা নেবেন না। ঋণ সংখ্যালঘুদের সমর্থনে এই সভা আয়োজন হলেও সেভাবে সংখ্যালঘুরা উপস্থিত না হওয়ায় রাজনৈতিক মহলের ধারণা নির্বাচনের আগে বিজেপির এই প্রতিশ্রুতি সংখ্যালঘুরা বিশ্বাস করতে পারছে না। আর সেই কারণেই এদিনের জনসভায় তারা আসেন নি।
অন্যদিকে করোনা সংক্রমনের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিজেপির এই জনসভাকে ঘিরে রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে। কিভাবে এই জনসভা আয়োজন করল বিজেপি নেতৃত্ব সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহল। যদিও বিজেপি নেতাদের দাবি রাজ্যের শাসকদলের অনুপ্রেরণায় তারা এই ধরনের সভার আয়োজন করেছে।

Comments
Post a Comment