'মামার হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। উনি শিখিয়েছিলেন ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে মানুষের পাশে থেকে রাজনীতি করতে'- প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গনিখান চৌধুরীর ৯৪ তম জন্মদিন পালন করতে গিয়েই একথা বলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর।
রবিবার মালদায় তৃণমূলের পক্ষ থেকে গনিখান চৌধুরীর জন্মদিন পালন করা হয়। এদিন কোতোয়ালিতে গনি খানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ মৌসুম নূর এবং কংগ্রেস দলের নেতাকর্মীরা। পাশাপাশি মালদা শহরের রথবাড়ি এবং বৃন্দাবনী মাঠ সংলগ্ন এলাকায় গনিখান চৌধুরীর মূর্তিতে তৃণমূলের পক্ষ থেকে মাল্যদান করা হয়। গনিখানের উন্নয়নের বিষয় সংক্ষিপ্ত কিছু কথা তুলে ধরেন।
এদিন মালদা শহরের রথবাড়ি এলাকায় জেলা তৃণমূলের পক্ষ থেকে গনিখান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করা হয়। তাঁকে সম্মান জানিয়ে দলীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মৌসুম নূর ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের ইংরেজবাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি , দলের জেলার মুখপাত্র শুভময় বসু সহ অন্যান্যরা।

Comments
Post a Comment