পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধী রাজনৈতিক দল গুলি অস্তিত্বহীন ; শিশির অধিকারী




পূর্ব মেদিনীপুর জেলায় বিরোধী রাজনৈতিক দল গুলি অস্তিত্বহীন।সামান্য কিছু এলাকায় এলাকায় থাকলেও সারা জেলা জুড়ে বিচার করলে ওরা দাঁড়াতে পারবেনা।আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলার ১৬টি আসনেই জয়ী হবে তৃনমূল প্রার্থীরা।বুধবার তমলুকে দলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন কাঁথির সাংসদ তথা তৃনমুলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী।


এদিন দলের জেলা কমিটির আনুষ্ঠানিক ঘোষনা করেন তিনি ।শিশির বাবু ছাড়াও সেই অনুষ্ঠানে দুই কো অর্ডিনেটার বিধায়ক অর্ধেন্দু মাইতি ও আনন্দময় অধিকারী,জেলা যুব সভাপতি পার্থ মাইতি,দলের জেলার মুখপাত্র মধুরিমা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।


শিশির অধিকারী বলেন দল আর ১৯৯৮ সালে আটকে নেই ।বর্তমানে তৃনমূলের পিরিধি বিশাল আকার নিয়েছে।ফলে নতুন কমিটি নিয়ে কিছু ক্ষোভ থাকবে।ক্ষোভ আছে ।শিশির বাবু বলেন যাঁরা পদে এলেন তাঁদের দ্বায়িত্ব কোন নেতা-কর্মীর ক্ষোভ থাকলে,তা প্রশমনে উদ্যোগী হওয়া।বলেন ২০২১ সালে জেলার ১৬টি আসনেই তৃনমূল প্রার্থীদের জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোই আমাদের প্রাথমিক লক্ষ্য।


এর পরেই সাম্প্রতিক কালে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে তৈরী হওয়া জল্পনাকে নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।পাশাপাশি তিনি বলেন শুভেন্দু বাবু রাজ্যের একজন গুরুত্বপূর্ন মন্ত্রী,দলের অন্যতম রাজ্য সম্পাদক।তার পরেও শুভেন্দু বাবু দলে  আছেন কিনা সেই প্রশ্ন কেন করা হচ্ছে তা সাংবাদিকদের কাছে জানতে চান শিশির অধিকারী।


একই সাথে শিশির অধিকারী বলেন আগামী বিধানসভা নির্বাচন বিরোধীরা তৃনমূলের সামনে দাঁড়াতে পারবেনা।বলেন মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃনমূল সরকার বাংলার প্রতিটা প্রান্তে যে ভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছেন,গত ৬০-৬৫ সালে কেন্দ্র কিংবা রাজ্যের কোন সরকার তা করতে পারেনি



Comments