তৃণমূল কংগ্রেসের এসটি সেলের বিজয়া সম্মিলনী



 পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে  তৃণমূল কংগ্রেসের  উদ্যোগে চলছে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। সেইমতো সমস্ত জেলার পাশাপাশি শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বড়কলংকাই এলাকায় তৃণমূলের এসটি সেলের  কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার  এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের এসটি সেলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। 


এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসটি সেলের জেলা সভাপতি ভদ্র হেমরম,  তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ, জেলা কমিটির অন্যতম সদস্য সূর্যকান্ত অট্ট, নারী ও শিশু কল্যাণ সমিতির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি, গণেশ মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং, সহ সভাপতি রাধাকান্ত দা, অপূর্ব অট্ট সহ অন্যান্যরা। 


ওই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে  তৃণমূল এর নারায়নগড় ব্লক সভাপতি মিহির চন্দ তার ভাষণে বলেন রাজ্যে ক্ষমতায় আসার পর এসটি এসসি সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। এসটি এসসি সম্প্রদায়ের মানুষের জন্য তিনি যে প্রকল্পগুলি চালু করেছেন তার আগে রাজ্যের কোন সরকার তা করেননি।




 তিনি তাঁর ভাষণে বলেন রাজ্যে উন্নয়ন হয়নি বলে বিজেপি অপপ্রচার শুরু করেছে। আপনারা বিজেপির অপপ্রচারে কান দেবেন না। বিজেপি এলাকায় মিথ্যা প্রচার করে মানুষের কান ভারি করছে ।তাই তিনি বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলার মানুষের কোনদিন ভালো চায়নি, বাংলার উন্নয়ন  চায় নি, তাই বাংলাকে বঞ্চনা করছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। তিনি আরো বলেন যে বিজেপি হাজার চেষ্টা করেও বাংলায় ক্ষমতায় আসতে পারবেনা।


নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি কোন দাগ কাটতে পারবে না। তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত থাকবে। কারণ তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়ন চায়। তাই শান্তি ও উন্নয়নের জন্য নারায়ণগড়এর মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। তিনি সকলকে  কালী পুজো ,দীপাবলীর পাশাপাশি বাঁদনা পরব এর শুভেচ্ছা জানান। 


তিনি বলেন ভাই ফোঁটার পর প্রতিটি গ্রামে গিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি সংগঠিত করা হবে। মানুষের কাছে গিয়ে তাদের অভাব-অভিযোগের কথা দলীয় কর্মীরা শুনবেন এবং তাদের অভাব অভিযোগগুলি রূপায়ণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বলেন যারা সন্ত্রাস চায় যারা বাংলায় হিংসা ছড়ানোর  জন্য হিংসাকে হাতিয়ার করে সেই বিজেপিকে আপনারা  প্রত্যাখ্যান করুন।


 তাই নারায়ণগড় বিধানসভা এলাকা থেকে বিজেপি কে উৎখাত করার ডাক দেন তিনি ।এদিনের সম্মেলনের অনুষ্ঠানে এস টি সমাজের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে নারায়ণগড় থেকে বিদায় দিন।



Comments