ভ্রাতৃদ্বিতীয়ায় দুস্থ দিদিদের সহায়তায় তৃনমূল। সোমবার শিলিগুড়ি ডাবগ্রাম ২ নং অঞ্চলের ফকদই বাড়ি এলাকায় সমাজে অবহেলিত বৃহন্নলা,বামন ও দুঃস্থ অসহায় মহিলাদের খোঁজখবর নিতে তাদের বাড়িবাড়ি পৌঁছবে তৃনমূল যুব কর্মীরা।
ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃনমূল সভাপতি গৌতম গোস্বামী জানান ভাই ও বোনের এই বন্ধনকে আরো দৃঢ় করতেই অসহায় মহিলাদের কাছে পৌঁছে যাবে তৃণমূল। আমরা এলাকায় সমাজে অবহেলিত বৃহন্নলা,বামন ও দুঃস্থ অসহায় দিদিদের খোঁজ নিতে এই শুভ দিনে তাদের দ্বারে পৌঁছে যাবে। তৃনমূল কর্মীরা সর্বদাই এইধরনের কাজে প্রতিজ্ঞাবদ্ধ।

Comments
Post a Comment