ঝাড়্গ্রাম জেলার তৃণমূলের দুই বিধায়কের আরোগ কামনা করে মন্দিরে পুজো




ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু  ও গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনি  মাহাতো করোনায় আক্রন্ত হয়েছেন। এদিন রবিবার তাদের দ্রুত আরোগ্য কামনা করে গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জিউর মন্দিরে পূজো দিলেন তাদের অনুগামীরা। এদিন দুই বিধায়কের আরোগ্য কামনা করে গোপীবল্লভপুর এক ব্লকের তৃণমুলের নেতাকর্মীরা পূজো দেন। 


এই পূজোর্চনার আয়োজন করেছিলেন গোপীবল্লভপুর এক ব্লকের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ। পূজো শেষে অনুগামীদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। এদিন কয়েক ঘন্টা ধরে ভক্তি ও নিষ্ঠার সাথে পুজা অনুষ্ঠান করা হয়। বিধায়ক দের আরোগ্য কামনার লক্ষে পুজা অনুষ্ঠানে কয়েকশো তৃণমুল কর্মীরা উপস্থিত হয়েছিলেন গোপীবল্লভপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরে। 


এদিন তৃণমুলের নেতাকর্মীরা বিধায়ক চুড়ামনি মাহাতো ও বিধায়ক দুলাল মুর্মুর পোস্টার গলায় ঝুলিয়ে আরোগ্য কামনার জন্য পার্থনা করেছেন। উল্লেখ্য এই করোনা আবহে লক ডাউনের সময় থেকে নয়াগ্রামের বিধায়ক ও গোপীবল্লভপুরের বিধায়কেরা ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের মনুষদের পাশে দাঁড়িয়ে প্রচুর খাদ্য সামগ্রী দিয়েছেন। 


এমনকি লক ডাউনের সময় দুঃস্থ মানুষজনদের দিনের পর দিন খিচুড়ি করে খাইয়েছেন। বেশ কিছু দুঃস্থ পরিবারের সদস্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন।


উল্লেখ্য শনিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও গোপীবল্লভপুরের দুই বিধায়ক করোনা পজেটিভ হয়েছেন। ওই দিনের তাদের দুই জনকেই ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কলকাতার বেলঘাটা আইডিতে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।তাই দুই বিধায়কের দ্রুত আরোগ কামনা করে রবিবার পুজো দেওয়া হয় বলে তৃণমূলের কর্মীরা জানান।



Comments