বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাঁটাল শহরে তৃণমূল কংগ্রেসের ঘাটাল বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপি দল ছেড়ে দুই শতাধিক বিজেপির কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ও সাধারণ সম্পাদক গোপাল সাহা, বিধায়ক দিনেন রায় ও ঘাটালের বিধায়ক শংকর দোলুই, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন বৃহস্পতিবার বাঁকুড়ায় সভা করছেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।তাই অমিত শাহ কে সম্মান জানানোর জন্য বিজেপি ছেড়ে দুই শতাধিক বিজেপির দলীয় কর্মী ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় বিজেপির কর্মী ও সমর্থকেরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করবেন।তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকল কে অভিনন্দন জানান এবং দলের হয়ে কাজ করার নির্দেশ দেন।সেই সঙ্গে তাদের সকলকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে বলে তাদেরকে আশ্বাস দেন। ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই বলেন গত কয়েকদিন ধরেই বিজেপি কর্মী ও সমর্থকরা দলে দলে বিজেপি ছেড়ে যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে।
বৃহস্পতিবার যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তাদের মধ্যে কয়েক জন গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়ে ছিলেন।আগামী বিধানসভা নির্বাচনের আগে ঘটালে বিজেপির কোন অস্তিত্ব থাকবেনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে বিজেপি ছেড়ে স্থানীয় এক বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর একথা বলেন।
তিনি বলেন বিজেপি দলে কোন গণতন্ত্র নেই ,কাজ করার সুযোগ নেই। শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নেই। তাই আমরা বাধ্য হয়ে নীতি ও আদর্শহীন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী দিনে আরো অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান।

Comments
Post a Comment