বিধানসভা নির্বাচনের আগে হাওড়া জেলার প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হলো।প্রশাসন সূত্রে খবর খাওয়া দাওয়ার জেলাশাসক উলুবেড়িয়ার মহকুমা শাসক ও ১০ টি ব্লকের বিডিও কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর হাওড়া অতিরিক্ত জেলাশাসক ( ভূমি ও ভূমি সংস্কার) দিব্যেন্দু ভট্টাচার্য রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যুগ্ম-সচিব, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সৌম্যজিৎ দেবনাথ রাজ্যের সেল্ফ হেল্প গ্রুপ ও স্বনির্ভর দপ্তরের যুগ্ম সচিব, অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ) প্রভাস কুমার উকিল রাজ্য শ্রম দপ্তরের উপ সচিবের দায়িত্ব সামলাবেন। প্রশাসন সূত্রে খবর উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় কাকদ্বীপের মহকুমা শাসক হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন তার জায়গায় উলুবেড়িয়ার মহকুমা শাসক হিসাবে দায়িত্ব সামলাবেন হুগলি সদরের মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস।
প্রশাসন সূত্রে খবর এছাড়াও জেলার ১৪ টি ব্লকের মধ্যে ডোমজুড়, জগৎবল্লভপুর, সাঁকরাইল, উলুবেড়িয়া-১, উলুবেড়িয়া-২, বাগনান-১, বাগনান-২, শ্যামপুর-২, আমতা-১, ও আমতা-২ ব্লকের বিডিওদের নতুন ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments
Post a Comment