বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়াতেও বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বেলুড় বাজারে ওই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। একইসঙ্গে সালকিয়া চৌরাস্তা মোড়েও বিক্ষোভ হয়।
রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। হাওড়া জেলা সদর বিজেপি যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিং জানান, উত্তরবঙ্গে দিলীপ ঘোষ ও নিশীথ প্রামাণিকের উপর হামলার প্রতিবাদেই এদিন হাওড়ায় বিক্ষোভ ও ধিক্কার আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। এদিন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।

Comments
Post a Comment