মোহনপুরে ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠান

  


রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের মোহনপুর ব্লক এগ্রি কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিঃ প্রাঙ্গণে ৬৭ তম নিখিল ভারত  সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় মোহনপুর ব্লক  সমবায় সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে। ৬৭ তম নিখিল ভরত সমবায় সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন  দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ  ব্যাংকের সম্পাদক প্রদীপ পাত্র, মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার প্রধান ও সহ-সভাপতি দিলীপ কুমার পাত্র, মোহনপুর ব্লক এর বিডিও  রাজীব দত্ত চৌধুরি সহ আরো অনেকে।৬৭ তম নিখিল ভরত  সমবায় সপ্তাহ উদযাপন এর এবারের মূল বিষয় ছিল  করোনা আবহে আত্মনির্ভর ভারত এবং সমবায়। 


৬৭তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের সূচনা করে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন রাজ্যে বাম জমানায় সমবায় কে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিল। ২০১১ সালে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় কে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ।সমবায়ের মাধ্যমে গ্রামের মানুষ যাতে স্বনির্ভর হয় তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ।তিনি বলেন সমবায় কে বাচিয়ে রাখতে হবে। তাই সমবায় আন্দোলনে সবাইকে শামিল হতে হবে। কেন্দ্র সরকার বঞ্চনা করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে সমবায়ের মাধ্যমে বহু মানুষ উপকৃত হয়েছেন। তাই সময়ের সাথে যুক্ত প্রতিটি মানুষকে তিনি সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।


 এবং সমবায় কে বাঁচিয়ে রাখার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান। তিনি বলেন রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমবায় কে বাঁচিয়ে রাখার জন্য  সমবায়ের উন্নয়নেএকের পর এক উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় ।তাই সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়ন করার আহ্বান জানান সেই সঙ্গে ৬৭ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন  অনুষ্ঠানে প্রতিটি এলাকায় যাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় তার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত সমবায় এর সাথে যুক্ত নেতৃত্বদের  আহ্বান জানান।




Comments