"আমার ছবি দিয়ে নয়, এলাকায় এলাকায় রাস্তাঘাটের আরও উন্নয়ন, পানীয় জলের আরও সু-ব্যবস্থা এবং সর্বোপরি সব ধরনের সমস্যায় সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস করুন।তবেই আপনি দলের হয়ে প্রকৃত বা সঠিক কাজটি করছেন।আর একান্তই যদি ছবি দিয়ে দলের প্রচার করতে হয়, তাহলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিন।আমার ছবি নয়।
কারন আমাদের দলে একজনই নেত্রী, আর বাকিরা অর্থাৎ আমরা সবাই হলাম কর্মী।এটা মনে রেখে দল করুন।"--দমদম হেলথের মাঠে আয়োজিত তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই কঠোর বার্তা দিলেন দমদম বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ব্রাত্য বসু।এদিন তিনি সাংবাদিকদের জানান, ধর্ম বা জাতপাতের সুড়সুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে লড়বে না।আরও উন্নয়নের লক্ষ্যেই আমাদের দল ২০২২ সালের ভোট বৈতরণী খুব সহজেই সাফল্যের সঙ্গে পার হবে।

Comments
Post a Comment