বিজেপিকে অশুভ শক্তি বলে বিজেপির তীব্র সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা




বিজেপির সন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক ব্লক এর মনোহরপুর অঞ্চলের পাইক পাড়া এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস।ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোনা এক ব্লক এর সভাপতি সুজয় পাত্র,তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতারা।ওই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় পাত্র তার ভাষণে বলেন বিজেপি বাংলা জুড়ে সন্ত্রাস সৃষ্টির শুরু করেছে। বিহার নির্বাচনের পর গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা এলাকায় তাণ্ডব শুরু করেছে।


তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে ।তিনি বলেন তারা না কি বাংলা দখল করে ফেলেছে। তিনি বলেন বিহারে ভোট চুরি করে  দখল করলেও বাংলা দখল বিজেপি পক্ষে এত সহজ হবে না। বাংলার মানুষ বিজেপির আসল চরিত্র বুঝে নিয়েছে। তিনি বলেন বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলার বুকে কোনদিনই আসতে দেবে না।


যারা জাত,পাত, ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা উন্নয়নের নামে সন্ত্রাস করে, যারা মানুষ খুন করে উল্লাস করে, তাদের বাংলার মানুষ কোনোদিনই ক্ষমতায় নিয়ে আসবে না।তিনি আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে উন্নয়নের কাজ চলছে সেই উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। তাই তিনি বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান। 


তিনি বলেন যারা 34 বছর বাংলায় অত্যাচার করেছিল সেই সিপিএম দলের নেতাকর্মীরা দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছে। তারা বিজেপিতে যোগ দিয়ে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তাই এই অত্যাচারী বিজেপিকে চন্দ্রকোনা টাউন থানা এলাকা থেকে তিনি উৎখাত করার ডাক দেন। তিনি বলেন বিজেপি হাজার চেষ্টা করলেও চন্দ্রকোনা বিধানসভা এলাকায় জয়লাভ করতে পারবেনা। চন্দ্রকোনার মানুষ আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে রাজ্যে ক্ষমতায় নিয়ে আসার জন্য তৃণমূল কংগ্রেস কে সাহায্য করবেন। 


শান্তি ও উন্নয়ন চায় তৃণমূল কংগ্রেস, কোনদিন হিংসা ও সন্ত্রাস চায়নি। তাই এই অশুভ শক্তি বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে তিনি লড়াইয়ের ডাক দেন ।সেই সঙ্গে তিনি বলেন আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে দল রয়েছে।


 আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য এগিয়ে আসুন, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন ।তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং বিজেপির অপপ্রচার ওসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন। এদিনের সভায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। যা দেখে খুশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।



Comments