প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাবেন মন্ত্রী গৌতম দেব




প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাবেন মন্ত্রী গৌতম দেব। ৩রা নভেম্বর শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহার নির্বাচনী প্রচারের উদ্দ্যেশ্য শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা বিহারে বিমানে রওনা দেবেন তিনি। 


বাগডোগড়া বিমানবন্দরে প্রটোকল মেনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। প্রটোকল মেনেই থাকছেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনম বল্লম ও শিলিগুড়ি পুলিশ কমিশনার ত্রিপুরারি অথর্ব।


 মন্ত্রী গৌতম দেব এদিন জানান রাজ্য সরকার সমস্ত প্রোটোকল কে সম্মান জানিয়ে কাজ করে। প্রটোকল অনুসারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলার শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিক সহ মন্ত্রিসভার একজন সদস্যের থাকার কথা। সেমতই স্বাগত জানানো হবে তাঁকে।



Comments