দলের প্রতীক ও মমতা ব্যানার্জীর ছবি সহ ব্যানার,পোস্টার এবং দলীয় পতাকাবিহীন কোন কর্মসূচীতে তৃনমূল কর্মীদের যোগ না দেওয়ার আহ্বান জানালেন রামনগরের বিধায়ক অখিল গিরি।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর নিমতৌড়িতে তমলুক ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়।সেই সম্মেলনে উপস্থিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূলের কো অর্ডিনেটার অখিল গিরি এই আহ্বান জানান।
তৃনমূল দলীয় সুত্রে জানা গেছে এই বিজয়া সম্মেলনের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে তৃনমূলকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয়।এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃনমূল বিধায়ক অখিল গিরি,যুব তৃনমুল কংগ্রেসের রাজ্য সহ সভস্পতি সুপ্রকাশ গিরি,সোমনাথ বেরা,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি সেক সুফিনান সহ ব্লক তৃনমূল নেতৃত্ব।
সম্মেলনের বাহিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম আন্দোলন প্রসঙ্গে অখিল বাবু এক প্রশ্নের উত্তরে জানান,নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন কোন একজনের দ্বারা হয়নি।বলেন তৎতকালীন রাজ্যের বিরোধী নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ ও সহযোগিতায় সেই সময় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করে এবং সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই আন্দোলন গড়ে তোলা হয়েছিলো।শুভেন্দু অধিকারীর নাম নানিয়েই অখিল বাবু দাবি করেন নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলন কেউ একা করেনি।বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থেকে সেই আন্দোলন করেছেন।
তাই আগামী ১০ তারিখ নন্দীগ্রামে যে সভা হবে, সেখানে মূখ্যমন্ত্রীর ছবি দেওয়া অবশ্যই প্রয়োজন বলে তিনি দাবি করেন।ঐ দিনের অনুষ্ঠানে তাঁরা এখনো ডাক পাননি বলে অখিল বাবু জানান।সেই সাথে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তৃনমূল কর্মীদের আহ্বান জানিয়ে তিনি পরামর্শ দিয়েছেন ১০ তারিখে নন্দীগ্রামে সভায় যদি দলের পতাকা,ব্যানার ও মমতা ব্যানার্জীর ছবি না থাকে,তবে সেই সভায় অনুপস্থিত থাকতে।
তিনি আরো বলেন,যে অনুষ্ঠানে মূখ্যমন্ত্রীর ছবি বা দলীয় পতাকা থাকেনা,সেই সভাকে তিনি দল বিরোধী বলে মনে করেন।তাই কর্মীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন রামনগরের বিধায়ক অখিল বাবু।পাশাপাশি তিনি তমলুকের সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আবারো নতুন ভাবে তৃনমূল সরকার গড়তে পাশে থাকতে আহ্বান জানান।

Comments
Post a Comment