ত্রিশূল হাতে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু ব্যানার্জির




শনিবারের রাতের ঘটনা সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। প্রকাশ্যে হাতে অস্ত্র তুলে নিয়ে তা ব্যবহারের জন্য কর্মী সমর্থকদের উৎসাহ করতে দেখা গেল বিজেপির রাজ্যের সহ সভাপতি রাজু ব্যানার্জিকে। প্রসঙ্গত, ওই দিন রাতে বিজেপির বরানগর পশ্চিম মন্ডলের উদ্যোগে এক বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। 


বরানগর প্রগতি সংঘের মাঠে সেই বিজয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জি, কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার সভাপতি কিশোর কর, সম্পাদক চণ্ডীচরণ রায় সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো বরানগর বিজেপির সদস্যরা। সংবর্ধনা পড়বেই সহ-সভাপতি রাজু ব্যানার্জির হাতে তুলে দেওয়া হয় একটি ত্রিশূল। আর তারপর রাজু ব্যানার্জি বলেন, মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জীর যেভাবে রাজ্যকে অশান্ত করার জন্য সমাজবিরোধীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন।


 তা প্রতিহত করতে প্রয়োজনে মা দুর্গার মত ত্রিশূলকে অবলম্বন করবে বিজেপি কর্মীরাও। বিজেপির এহেন্য আচরণ ও বক্তব্য নিয়ে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, এটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের মানায়। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ব হিংসার রাজনীতি বিশ্বাস করে না। আর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানো বিজেপির কাজ নয়।



Comments