উৎসবের রেশ মিলিয়ে যাওয়ার আগেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে রাজনৈতিক দলগুলি। জনসংযোগকেই হাতিয়ার করছে তৃণমূল। বুথ এজেন্টদের ট্রেনিং দিয়ে তৈরি করা হচ্ছে। নির্বাচনী ভোটার খসড়া তালিকার নিয়ে নামছে। দার্জিলিং জেলায় বঙ্গজননি বাহিনী তৈরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎসবের মরশুমে ঘরে ঘরে সমস্যা জানতে পৌঁছে যাচ্ছে বঙ্গজননীর মহিলারা।
রাজনীতির বাইরের মহিলাদের বঙ্গজননীতে সামিল করতে চাইছে তৃনমূল। বুথ এজেন্টদের ভোটার তালিকা ধরে নাম সংশোধনির কাজে মানুষের সমস্যা ও সাহায্যের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি নাগরিকের নামও যাতে বাদ না যায় সেইমতোই বুথ এজেন্টেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখে জিজ্ঞাসাবাদ করে ভুলভ্রান্তি থেকে থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের কথা বলছেন।
এদিকে সমস্যার সমাধান নিয়ে ডিজিটাল প্লাটফর্মে আসছেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। মানুষের অভাব অভিযোগ জানানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার খুলে তার সমাধান নিয়ে পৌঁছে যাচ্ছেন বলে জানান তিনি। অন্যদিকে কোনো রকম সাংগঠনিক আলোচলা ছাড়াই ঝিমিয়ে পড়া কর্মীদের মনোবল চাঙ্গা করে ধরে রাখতে যুক্তিহীন হরেক আন্দোলনে নামছে বিজেপি। একাধিক পরপর আন্দোলনের কর্মসূচী রয়েছে বিজেপির।

Comments
Post a Comment