পুরুলিয়া হাওড়া ঝাড়গ্রামে বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে এক হাজার নেতাকর্মী




দক্ষিণবঙ্গের তিন জেলায় রবিবার ফের ভাঙ্গন বিজেপি-সিপিএমে। পুরুলিয়া হাওড়া এবং ঝাড়গ্রামে বাম-রাম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১০০০ নেতাকর্মী।  পুরুলিয়ার আড়ষাতে এবার পঞ্চায়েত সমিতির দুই সদস্য যোগদান করল তৃণমূলে। শনিবার রাতে একটি কর্মী সম্মেলনে মন্ত্রী শান্তিরাম মাহাতোর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করে আড়ষা পঞ্চায়ের সমিতির নির্দল ও ফরওয়ার্ডের জয়ী সদস্য।


 তাদের সঙ্গে কয়েকশো কর্মীও তৃণমূলে যোগদান করে। অন্যদিকে একই ভাবে পুরুলিয়ার আড়ষা ব্লকের পুড়া গ্রামের ৩৫ টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করে। ওই যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলা তৃনমুলে মুখপাত্র নবেন্দু মাহালী, ব্লকের সভাপতি উজ্বল কুমার সহ অন্যান্যরা। আড়ষা পঞ্চায়েত সমিতির নির্বাচিত দুই সদস্য তৃণমূলে আসায় দল আরো শক্তিশালী হলো বলে মনে করছেন জেলা তৃণমূল। পুরুলিয়ার আড়ষা পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা হল ২৩। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ১০ টি আসন। ৯ টি আসন পায় বিজেপি। কংগ্রেস পায় ২টি আসন। 


১ টি করে আসন পায় নির্দল ও ফরওয়ার্ড। আড়ষা পঞ্চায়েতে সমিতি গঠন করে তৃণমূল। পরে বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করে ৫ সদস্য। এবার আরো দুই সদস্য তৃণমূলে যোগদান করলো। মন্ত্রী শান্তিরাম মাহাত বলেন, পঞ্চায়েত ও লোকসভা ভোটে জঙ্গলমহলের মানুষজনকে ভুল বুঝিয়ে ছিল বিরোধীরা। সেই ভুল বুঝতে পেরে সাধারন মানুষের হয়ে কাজ করতে ফিরে আসছে তাদের জয়ী সদস্যরা। 


আরো দুই সদস্য তৃনমুলে যোগ দেওয়া দল আরো শক্তিশালী হবে। অন্যদিকে, হাওড়ার আমতা ২ নং ব্লকের জয়পুরে তাজপুর মহেন্দ্রনাথ লাল ইনস্টিটিউশনের মাঠে এক জনসভায় তাজপুর সহ আমতার বিভিন্ন জায়গা থেকে ২৫০ জন বিজেপি সিপিএম কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সংসদ সাজদা আহমেদ। 


পুরুলিয়া এবং হাওড়ার পাশাপাশি রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিণীতে বিজেপির যুব মোর্চার ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কপিল মান্না সহ সাতজন বিজেপির নেতা এবং ৫৫ টি পরিবারের ৩০০ জন বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলের পতাকা তুলে দেন ওই সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব।


 তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সভাপতি শান্তনু ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের কাজে শামিল হতে বিজেপি ছেড়ে নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করছেন। রবিবার যারা তৃণমূলে  যোগদান করেছেন তাদের সকলকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে। সেইসঙ্গে দলকে শক্তিশালী করে তোলার জন্য তাদেরকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কে খুঁজে পাওয়া যাবে না। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে।



Comments