ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হলো টিডিপি নেতাকে



অন্ধ্র প্রদেশে তেলেগু দেশম পার্টির (টিডিপি) নেতার হত্যার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। টিডিপি নেতারা এই ঘটনার পর থেকেই অশান্তি সৃষ্টি করেছিলেন। টিডিপি নেতারা এই হত্যার জন্য ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসকে দোষ দিয়েছে।


 প্রাপ্ত তথ্যানুযায়ী, টিপিডি নেতা পরমশেট্টি অঙ্কুলু গ্রামের প্রধানও ছিলেন। গুন্টুর জেলার দাচিপল্লীতে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে পরমশেট্টি অঙ্কুলুর লাশ উদ্ধার করা হয়েছে। পরমশেট্টি অঙ্কুলুর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করে। টিডিপি নেতার হত্যার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় দলীয় নেতারাও ঘটনাস্থলে পৌঁছেছিলেন। এরপর পুলিশ ও টিডিপি নেতাদের মধ্যে তর্কও হয়েছিল।


 টিডিপি নেতারা প্রতিবাদ জানিয়ে দাবি করেছিলেন যে ওয়াইএসআর কংগ্রেস নেতৃত্বাধীন সরকার এই হত্যার জন্য দায়ী। বিরোধী নেতারা পুলিশকে ক্ষমতাসীন দলের নির্দেশে কাজ করার অভিযোগও এনেছেন। তবে পুলিশ বিরোধীদের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বর্তমানে টিডিপি নেতা পরমশেট্টি অঙ্কুলুর হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।



Comments