গুলি করে খুন করা হলো এক তৃনমুল কর্মীকে

 



 গুলি করে খুন করা হলো এক তৃনমুল কর্মীকে। কর্মস্থল থেকে রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় কে বা কারা পেছন থেকে রামপুরহাট বরশাল উপ-প্রধান ভাদু শেখের ভাই বাবর শেখ কে।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবর শেখের। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের অভিযোগ করেছেন, এই খুনের পেছনে বিজেপির হাত রয়েছে। বাবর শেখ এলাকায় তৃণমূলের সংগঠন কে যথেষ্ট শক্তিশালী করে তুলেছিলো। সেটাই বিজেপির কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।


মৃত তৃণমূল কর্মীর দাদা ভাদু সেক জানিয়েছেন, বাড়িতে ছিলাম আমি, হঠাৎ ফোন আসে ভাই কে গুলি করা হয়েছে। সাথে সাথে ছুটে যাই। দেখি রক্তাও অবস্থায় মাটিতে পরে আছে।কোনক্রমে সেখান থেকে ভাইকে রামপুহাট ম্যােডিক্যাল হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার পরীক্ষা করে জানায় ভাই মারা গেছে।  ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 


খুনের ঘটনাকে কেন্দ্র করে কোনরকম অশান্তি সৃষ্টি যাতে না হয় সে কারণে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে গ্রামে। মৃত তৃণমূল কর্মীর বাবা মারফত শেখের দাবী, রাজনৈতিক শত্রুতার কারণে ছেলেকে খুন করা হয়েছে তবে ছেলে কে খুনের পেছনে বিজেপি না কংগ্রেস রয়েছে সে বিষয়ে তিনি ধন্দে আছেন।বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Comments