শ্রমমন্ত্রীর হাজির হওয়ার সময়ে বামেদের বিক্ষোভ

  


 বামেদের আমলে শুরু হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় ১১ বছরে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তৃণমূলের ৯ বছরে তার দুশো গুনেরও বেশি টাকা খরচ হয়েছে। বামেরা এগারো বছরে ৯ কোটি টাকা খরচ করে ছিল। আর মা মাটি মানুষের সরকার আঠারোশোরও বেশি টাকা খরচ করেছে। মঙ্গলবার সোনারপুর কামালগাজি বাই পাসের ধারে শ্রমিক মেলার উদ্বোধনে এসে এমন কথাই জানালেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।


 যদিও এদিন শ্রমিক মেলায় শ্রমমন্ত্রীর হাজির হওয়ার সময়েই কামালগাজি মোড়ে বামেরা বিক্ষোভ দেখায়। আজ থেকে কামালগাজি মোড়ে দুদিন ব্যাপী শুরু হয়েছে বারুইপুর শ্রমিক মেলা। এই মেলার উদ্ধোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। বিধায়ক ফিরদৌসী বেগম, জীবন মুখোপাধ্যায়, নির্মল মন্ডল প্রমুখ। বামেদের অভিযোগ সরকার একের পর এক মেলা করলেও শ্রমিকরা বঞ্চিত। এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এদিন প্রতিবাদ মিছিল বের করেন তারা। ঘটনাস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ। 


অশান্তি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।জেলা সি আই টি ইউ, কর্মীরা বিক্ষোভ দেখিয়ে মিছিল করেন। যদিও এই বিষয়টি পাত্তা দিতে না রাজ তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বামেরাই তাদের আমলে শ্রমিকদের জন্য কিছু করে নি। তৃণমূল সরকার শ্রমিকদের কথা ভাবছে। সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকদের কোন টাকা দিতে হচ্ছে না। সরকার সবটাই বহন করছে। অধ্যক্ষ বিমান ব্যানার্জী বলেন, এই সরকারই প্রকৃত শ্রমিক ও কৃষকদের উন্নয়নে কাজ করছে।



Comments