পদ্মশ্রী করিমুল হকের ব্যাক্তিগত উদ্যোগে ক্রান্তির ধলাবাড়ি গ্রামে তার বাড়িতে শুরু হয়েছে হাসপাতাল।

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৫ফেব্রুয়ারি :-

পদ্মশ্রী করিমুল হকের ব্যাক্তিগত উদ্যোগে জলপাইগুড়ি জেলার ক্রান্তির ধলাবাড়ি গ্রামে তার বাড়িতে শুরু হয়েছে হাসপাতাল। 


সেই হাসপাতালে সোমবার থেকে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হোলো মানসিক রোগীদের জন্য ওপিডি। মাসে একদিন করে হবে এই ওপিডি। 


এই উপলক্ষে সোমবার সেখানে পৌঁছে গিয়েছিল জলপাইগুড়ি সদর হাসপাতালের মানসিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। তারা সেখানে বেশ কিছু মানসিক রোগীদের দেখবার পর তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ সরবরাহ করেছেন বলে জানা গেছে। 


প্রত্যন্ত গ্রামীণ এই এলাকা থেকে মালবাজার বা জলপাইগুড়িতে এসে চিকিৎসক দেখানো অত্যন্ত কঠিন। পদ্মশ্রীর এহেন উদ্যোগে বাড়ির কাছে এই পরিসেবা পেয়ে অত্যন্ত খুশি গ্রামীণ এলাকায় থাকা মানুষেরা।



Comments