নিজস্ব প্রতিনিধি, কলকাতা ১৭ মার্চ :- তুফানগঞ্জ ৯নং বিধানসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী রবিন রায়কে মানছি না মানবো না। ভূমিপুত্র দেবেন্দ্রনাথ বর্মাকে অবিলম্বে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। এই দাবিতে কংগ্রেস কার্যালয়ের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভে সামিল হলো কর্মী সমর্থকরা।এর প্রতিবাদে তুফানগঞ্জ ১নং ব্লক কৃষান কংগ্রেস সভাপতি রামকুমার মন্ডল পদত্যাগ করেন ।প্রার্থী বদল না হলে আরও বেশ কিছু নেতৃত্ব দলীয় পদ ছাড়ার হুশিয়ারী দেন ।


Comments
Post a Comment