পুজো যজ্ঞ এবং জন সংযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছেন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী।
এদিন মধ্যমগ্রাম বিধানসভার দোলতলা গঙ্গা নগরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে সেখানে পুজো ও যজ্ঞ করেন বিজেপির তারকা প্রার্থী রাজশ্রী।
প্রচার ও জনসংযোগ করার আগে দলীয় সভা সারেন মধ্যমগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী রাজশ্রী রাজবংশী। তারপর সেখান থেকে বারাসাত জর্জ কোর্টে এসে নমিনেশনের কাগজপত্র রেডি করে ডিএম অফিসে গিয়ে চেক করিয়ে ফের মধ্যমগ্রামে ফিরে আসেন। আবার রাতে মধ্যমগ্রাম 14 নম্বর ওয়ার্ডে জনসংযোগও করেন বিজেপির তারকা প্রার্থী রাজশ্রী রাজবংশী।।

Comments
Post a Comment