করোনার সময় থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের সংকট মেটাতে এবং মূমূর্ষ রোগীদের রক্তের অভাব মেটাতে এবার উদ্যেগী হলেন রাজ্যের জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রী পুলক রায়ের উদ্যেগে উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় একমাসব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগরে কালীনগর গ্রীনল্যাণ্ড ক্লাব থেকে একমাসব্যাপী এই রক্তদান শিবিরের সূচনা করেন মন্ত্রী পুলক রায়।
এদিন তিনি বলেন করোনা সংক্রমণের কারণে রক্তদান শিবির হচ্ছে না। ফলে রক্তের একটা সংকট দেখা দিচ্ছে। আর এই সংকট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্তরকম কোভিড প্রটোকল মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন মন্ত্রী বলেন শুধু রক্তদান শিবির নয় এর পাশাপাশি করোনা নিয়ে সাধারণ মানুষের সমস্যা দূর করতে আমরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছি। যেখানে করোনা আক্রান্ত মানুষ ও তাদের পরিবারের সদস্যরা সবরকম সহায়তা পাবেন।

Comments
Post a Comment