করোনা ভ্যাকসিনে জিএসটি বসানোর পক্ষে সওয়াল দিলীপ ঘোষের। শুক্রবার শ্রীরামপুর বিজেপির একটি সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ করোনা ভ্যাকসিনে GST প্রসঙ্গে বলেন, “সব জিনিসের উপরই জিএসটি বসছে।
তাহলে ভ্যাকসিনে কেন নয়?” তাঁর অভিযোগ, কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন পাঠাচ্ছে কিন্তু তা রাজ্যে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। দিলীপ ঘোষের দাবি, ভ্যাকসিন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিত রাজ্যের।

Comments
Post a Comment