বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন বীরভূমে

  


শুক্রবার বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন বীরভূম জেলায় ,  চারটি অঞ্চল থেকে বিজেপি কর্মীরা আজ তৃণমূলে যোগদান করলো। এদের মধ্যে উল্লেখযোগ্য হল লাভপুর বিজেপির বি মন্ডলের সভাপতি বিকাশ আচার্য। এদের হাতে তৃণমূলের  পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।


যোগদানের পরে বি মন্ডলের সহ-সভাপতি বিকাশ আচার্য বলেন , নিজের এলাকার উন্নতি করতে হলে মমতা ব্যানার্জির সাথেই চলতে হবে, এই উপলব্ধি আমাদের হয়েছে, দীর্ঘদিন ধরে বিজেপি দলটি করে আসছি, কিন্তু দলের ভেতরে প্রতিহিংসার রাজনীতির পরিমণ্ডল গড়ে উঠেছে, তাই বিজেপি তে স্বচ্ছ রাজনৈতিক কর্মী  হিসেবে থাকা যাচ্ছে না, বিজেপি দল  এখন দুর্নীতিতে ভরে গেছে। 


বিজেপিতে এখন রাজনীতি বাদ দিয়ে বাকি সব  হচ্ছে। তাই তৃনমূলে যোগদান করলাম মানুষের সাথে থেকে মানুষের কাজ করার জন্য। অভিজিৎ সিংহ জানিয়েছেন, লাভপুর বিধানসভার  অঞ্চল হাতিয়া, চৌহাট্ট এক, চৌহাট্ট দুই, লাভপুর এক, এই চারটি অঞ্চল থেকে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে  যোগদান হলো।  



Comments