ভেলাইটিকরির বিজেপির পঞ্চায়েত সদস্যা সহ ১৬ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

  


 ভেলাইটিকরির বিজেপির পঞ্চায়েত সদস্যা সহ ১৬ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ৭ নম্বর অঞ্চলের নয়াবসত তৃণমূল এর দলীয় কার্যালয়ে ভেলাইটিকরির বিজেপির পঞ্চায়েত সদস্যা তৃপ্তি মাহাত সহ বিজেপির ১৬ জন সক্রিয় কর্মী  ও তাদের অনুগামীরা বিজেপি দল ছেড়ে এই দিন তৃনমূলে যোগদান করেন।এইদিন তাদের হাতে তৃনমূলের দলীয় পতাকা তুলে দেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা।


 এছাড়া ও উপস্থিত ছিলেন অঞ্চল তৃনমূলের সভাপতি কৌশিক ঘোষ, দলের নেতা শুকদেব ভান্ডারী,তৃণমূল যুব কংগ্রেসের ব্লকের সহ সভাপতি অভিজিৎ ঘোষাল, তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি সম্রাট মন্ডল সহ অন্যান্য তৃণমূল এর কর্মীও সমর্থকরা।এই দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর পঞ্চায়েত সদস্যা তৃপ্তি মাহাত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত শক্ত করতে এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের এই সিদ্ধান্ত।



Comments