রবিবার থেকে শুরু 'দুয়ারে রান্নাঘর' প্রকল্প

  


  রবিবার থেকে বৈদ্যবাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে  শুরু হল 'দুয়ারে রান্নাঘর' প্রকল্প। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ  কল্যাণ ব্যানার্জি। 


রবিবার থেকে এই ওয়ার্ডের মানুষের কাছে দুয়ারে রান্নাঘর প্রকল্পের খাবার দুপুরবেলা বাড়ি বাড়ি পৌঁছে যাবে বলে জানান সুবীর বাবু। করোনার সময় যাতে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে না হয় তার জন্য এই ব্যবস্থা বলে জানালেন তিনি।  দুয়ারের আসনের মতনই এই ব্যবস্থা সুন্দরভাবে চালাতে পারবেন বলে তিনি মনে করেন। এলাকাবাসীর সাহায্য এবং সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব নয় বলেও তিনি মনে করেন। দুঃস্থ দরিদ্র মানুষের বাড়ি বাড়ি এই আহার পৌঁছাতে পেরে স্বভাবতই খুশি তিনি। 


সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে আছেন। তৃণমূল কর্মীরাও সর্বতোভাবে মানুষের পাশে আছেন। এই ধরনের প্রকল্পের ফলে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের অনেকটাই সুবিধা হবে। 



Comments