প্রয়াত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃনমূলের যুব সভাপতি সৌমেন ব্যানার্জিকে শুক্রবার বিকেলে গড়বেতা এক ব্লকের আগ্রা এলাকায় মোমবাতি জ্বালিয়ে ছবিতে মাল্যদান পুষ্প অর্পনের পাশাপাশি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করল গড় বেতাএক ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃনমূলের নেতা, কর্মী-সমর্থকরা।
এই দিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সম্পাদক অসীম সিংহ রায়,ব্লক তৃনমূলের যুব সভাপতি সৌরভ মান্না,তৃনমূলের ব্লক সম্পাদক মোশারফ খান, অঞ্চল যুব সভাপতি আব্বাস মন্ডল সহ অন্যান্য তৃণমূল এর নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক অসীম সিংহ রায় দলের পক্ষ থেকে আগামী দিনে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ।

Comments
Post a Comment