ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন দিলিপ ঘোষ

 


 রবিবার দুপুরে মেদিনীপুর শহর ও শালবনিতে  এসে ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন দিলিপ ঘোষ। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এদিন মেদিনীপুরের কামারপাড়ায় সাংসদ জন আহার প্রকল্পে এলাকার মানুষকে খাওয়ায়।


তিনি জানান , ইয়াসে রাজ্যের  যেসব উপকূল বর্তী এলাকা সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে সেখানে ত্রাণের জন্য সরকার যা ঘোষণা করেছে তা যদি সত্যি সেখানকার মানুষ পান  ভালো হবে। তবে সেই ত্রাণ পাওয়া নিয়ে নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।


এদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ কে কটাক্ষ করেছে তৃণমূল । তৃণমূলের জেলা সভাপতি তথা  পিংলার বিধায়ক অজিত  মাইতি জানান , রাজ্য সরকারের নির্দেশে তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে হাতে হাত লাগিয়ে জেলার প্রায় তিন লক্ষ দুর্গত মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রেখেছিলেন। সেখানে দুবেলা খাবার , পানীয় জল ,  ওষুধ পৌঁছে দিয়েছেন । এছাড়া জেলার বিভিন্ন প্রান্তে লঙরখানা খুলে দুর্গত মানুষকে খাওয়ানো হয়েছে । তখন কোথায় ছিলেন দিলীপ ঘোষ ও বিজেপির নেতা কর্মীরা ? 




Comments