রাজ্য সরকারের অনুমতি ছাড়া আর ভ্যাক্সিনেশন ক্যাম্প করা যাবে না ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের কাছে অনেক অনুরোধ জমা পড়েছে। তবে স্বাস্থ্য ভবন থেকে ওই সংস্থা কে একটি কোড পাঠালেই তারপর ওই সংস্থা ভ্যাক্সিনেশন ক্যাম্প করতে পারবেন।
ভ্যাকসিন ক্যাম্প করার জন্য অনেকেই বলছেন তবে ভ্যাকসিন সংকটের জন্য ক্যাম্প গুলি করা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার খুব কম সংখ্যক ভ্যাকসিন পাঠাচ্ছে।
ভারত বর্ষে কলকাতা ছাড়া আর এমন কোন শহর নেই। এখনো পর্যন্ত 32 লক্ষ করোনা ভ্যাকসিনের টিকা প্রদান করা হয়েছে। সোমবার এমনটাই দাবি করেছেন কলকাতা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। যদি ভ্যাকসিন সঠিকভাবে পাওয়া যেত তাহলে 30 থেকে 40 লাখ মানুষের ভেকসিন প্রদান করা যেত।
কলকাতায় 173 টি সেন্টারে করোনা ভ্যাকসিনের প্রক্রিয়া চলছে। তার মধ্যে 45 টি মেগা সেন্টার রয়েছে। নতুন করে সে কলকাতায় হোম আইশোলেশনের কোনো প্রয়োজন নেই। উত্তীর্ণ এখনো পর্যন্ত আট জন রয়েছে। তৃতীয় ঢেউ আসার আগেই উত্তীর্ণ তে বাচ্চাদের জন্য সেফ হোম তৈরি করা হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

Comments
Post a Comment