১০০ শয্যার কোভিড ওয়ার্ডের সূচনা করলেন দেব

  


   ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হলো  ১০০ শয্যার কোভিড ওয়ার্ড। এখানে প্রথম , দ্বিতীয় , তৃতীয় তলা জুড়ে থাকবে কোভিড ওয়ার্ড । ১০০ টি শয্যার মধ্যে ২০ টি  তে থাকবেএইচ ডি ইউ পরিকাঠামো । সোমবার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল এর কোভিড  ওয়ার্ডের আনুষ্ঠানিক সূচনা করেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব । 


 এই অনুষ্ঠানে দেব সহ উপস্থিত ছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবির , জেলা শাসক রশ্মি কমল , অতিরিক্ত জেলা শাসক সুদীপ সরকার , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল , সহকারী জেলার স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী , ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদীপ কর সহ আরও অনেকে।


ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল  কোভিড ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করে ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেন এর ফলে শুধু  ডেবরা নয় পিংলা ,সবং সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তিনি বলেন করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। 


রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলবেন। রাজ্য প্রশাসন আপনাদের পাশে রয়েছেন। তাই করোনা নিয়ে আতঙ্কিত হবেন না  সচেতন হবেন বলে তিনি সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন। করোনা আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের যাবতীয় সাহায্য করার জন্য তিনি  সকলের কাছে আহ্বান জানান।




Comments