তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গোটা এলাকায় চাঞ্চল্য




 নিউজ ডেস্ক : তৃণমূল নেতার বাড়ি‌তে হামলার গঅভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার -২ নং ব্লকের চোকারডাঙ্গা গ্রামে। অভিযোগ,  বৃহস্পতিবার সকালে দুষ্কৃতীরা তৃণমূল নেতা সুব্রত চক্রধারের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং তার বাড়িতে হামলা করে। ঘটনায় কমাল আচার্য নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলেও অভিযোগ।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গুলির শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। সেই সময় দুষ্কৃতকারীরা সেখান থেকে চম্পট দেয়। কিন্তু পালানোর সময় খোকন নামে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে। স্থানীয়রা।  


এরপর খোকনকে একটি গাছে বেঁধে রেখে  স্থানীয় বাসিন্দারা মারধর করেন বলেও অভিযোগ।  খবর পেয়ে পুন্ডিবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গাড়িও আটক করেছে বলে খবর। 


 

 তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা করেছে।



Comments