বামেদের প্রতিবাদে গোরুর গাড়ি চালালেন প্রধানমন্ত্রী





নিউজ ডেস্ক : গোরুর গাড়ি চালালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্যে বাম ছাত্র সংগঠনের প্রতিবাদ। 


খড়গপুরে রবিবার বিকেলে মোদী সরকারের বিরুদ্ধে অভিনব বিক্ষোভ করে সিপিআইএম জোনাল কমিটির শিক্ষার্থী, যুবক ও শ্রমিকরা।  জঙ্গলমহল জেলায়ও পেট্রোলের দাম ১০০ পেরিয়েছে ।  তাই প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বড় বড় হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আলকাতরা মাখানো হয় ।  শুধু তাই নয় মোদীর মুখোশ ও গলায় জুতার মালা পরিয়ে গরুর গাড়ি চালানোর মতো প্রতিবাদ করে ।



  ট্রেড ইউনিয়নের সদস্যরা খড়গপুরের একটি পেট্রোল পাম্পের সামনে মোদী -র ছবি বিকৃত করে।  তারপরে প্রতিবাদকারীদের মধ্যে কেউ একজন মোদির মুখোশ পরে গরুর গাড়ি চালায়।


  মহামারী এবং লকডাউনে অর্থ উপার্জনে সমস্যা তৈরি হচ্ছে। আর তখনই অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়।  নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে।  জ্বালানির দাম বৃদ্ধির কারণে শাকসবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও দাম বাড়ছে।  তাই এ জাতীয় নাটুকে বিরোধিতা করা হয়।



Comments