নীতিহীনতার জন্যই বামেরা আজ শূন্যে এসে দাঁড়িয়েছে: বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ


শিলিগুড়ি: পুর নির্বাচনের তারিখ ঘোষণা হতেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেই তালিকায় রয়েছে পদ্ম শিবিরও। 



সেই মত মঙ্গলবার সকালে ১৫নং ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের দলীয় প্রতীক তুলে ধরল ভারতীয় জনতা পার্টি। 



এদিন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগাড়া- নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের উপস্থিতে দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করলেন।


এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, একটা দল খেলবে কি না, তার টিম কী হবে, এটা আমাদের কাছে বড় ব্যাপার না। বামেদের তোপ দেগে তিনি বলেন, নীতিহীনতার জন্যই বামেরা আজ শূন্যে এসে দাঁড়িয়েছে। কথা প্রসঙ্গে বাম-কংগ্রেস জোটের কথাও তুলে ধরেন বিধায়ক। 


শঙ্কর ঘোষ আরও বলেন, একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফ, যারা একটি বিশেষ ধর্মের হয়ে অন্য ধর্মের মানুষের মৃত্যু কামনা করে, তাদের সঙ্গে জোট করে বামপন্থীরা প্রমাণ করে দিয়েছেন যে তারা ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতির বিরোধী।' 



Comments