শিলিগুড়ি: পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চায় আবারও বড় ভাঙন। বিনয় তামাং ও রোহিত শর্মার হাত ধরে পাহাড়ের ৩৩ জন গোর্খা জনমুক্তি মোর্চা ত্যাগ করে যোগ দিল তৃণমূলে।
শুক্রবার শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলে যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দিলেন জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, তৃণমূল নেতা গৌতম দেব, হিল তৃণমূলের দার্জিলিং ও কালিম্পঙ জেলার সভাপতি শান্তা ছেত্রী সহ তৃণমূলে অন্যান্য নেতৃত্বরা।
Comments
Post a Comment