নতুন বছরেই শিলিগুড়িতে ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, তারা ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরনিগমে ভোট করাতে ইচ্ছুক। এছাড়া ২৭ ফেব্রুয়ারি অন্য পুরসভাগুলিতে ভোট করাতে চায় কমিশন।
রাজ্যের মোট ১১১টি পুরসভায় ভোট হবে। হাইকোর্টে কমিশন জানিয়েছে, দু’দফায় ভোট করতে চায় তারা। প্রথম দফায় পাঁচ পুরনিগমে এবং দ্বিতীয় দফায় বাকি পুরসভায় ভোট করানোর চিন্তাভাবনা করা হয়েছে।
হাওড়া, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর পুরনিগমে ভোট হতে পারে আগামী ২২ জানুয়ারি। আর বাকি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। নির্বাচন প্রসঙ্গে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব জানান, "করোনার জন্য নির্বাচন করাতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরনিগমের হয়েছে। আমরা পুরোপুরি তৈরী রয়েছি। নির্বাচন আগেই হওয়ার কথা ছিল কিন্তুু করোনার জন্য তা পিছিয়ে গিয়েছে। রাজ্যের সরকারের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব আমরা।"
Comments
Post a Comment