যোগী সরকারের অধীনে কোনো বাহুবলী দেখা যায়নি, শুধু বজরং বালি দেখা যায়: অমিত শাহ



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার উত্তর প্রদেশে তাঁর নির্বাচনী প্রচারের সময় ভগবান হনুমানকে আহ্বান জানিয়ে যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা করে বলেন যে তাঁর শাসনামলে কোনও 'বাহুবলী' (পেশী) দেখা যায় না, তবে কেবল 'বজরং বালি' দেখা যায়।


শাহ অভিযোগ করে বলেন যে রাজ্যে সমাজবাদী পার্টি সরকারের আমলে বাহুবলী দ্বারা সাধারণ জনগণ বিশেষ করে আমাদের কন্যা ও বোনেদের হয়রানি করা হয়েছিল। তিনি বলেন "জমি দখল করা হয়েছিল। কিন্তু আজ যোগী আদিত্যনাথের শাসনামলে বাহুবলী (পেশীপতি) দেখা যায় না, তবে কেবল বজরং বালি দেখা যায়।"


তিনি আরও বলেন যে "প্রয়াত বিজেপি নেতা কল্যাণ সিং দেখিয়েছিলেন "সুশাসন" কী। বাবুজি (যেমন কল্যাণ সিংকে তাঁর সমর্থকরা ডাকে) রাম জন্মভূমির জন্য তাঁর চেয়ার উৎসর্গ করেছিলেন।"


এসপি প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করে শাহ বলেন "নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, অখিলেশ কল্যাণ সিংকে স্মরণ করেন না, কিন্তু জিন্নাহকে স্মরন করে। আপনি কি তাদের ভোট দেবেন যারা জিন্নার প্রশংসা করেন?"


রাম জন্মভূমি আন্দোলনের কথা উল্লেখ করে শাহ বলেন যে "বিজেপির সিনিয়র নেতা আডবানি-জি রাম জন্মভূমির জন্য একটি রথযাত্রা বের করেছিলেন এবং সমাজবাদী পার্টি গুলি ছুড়েছিল (কার সেবকদের উপর) এবং তাদের উপর লাঠিও ব্যবহার করেছিল। কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদীজিই রাম মন্দিরের ভূমিপুজন করেছিলেন।"


যাদবকে আক্রমণ করে শাহ বলেন "আপনি যতই চেষ্টা করুন না কেন, আকাশ ছোঁয়া ভগবান রামের একটি বিশাল মন্দির কয়েক মাসের মধ্যে তৈরি হবে।" মোদী সরকারের প্রশংসা করে শাহ বলেন যে "এটি সন্ত্রাসবাদী কার্যকলাপে একটি ভারী ধাক্কা দিয়েছে এবং দুই বছর আগে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পরে আমাদের প্রতিবেশী দেশকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছিল।"


তিনি আরও দাবি করেছেন যে "বুয়া, বাবুয়া (বিএসপি প্রধান মায়াবতী এবং এসপি প্রধান অখিলেশ যাদবের স্পষ্ট উল্লেখ) বা কংগ্রেস নেতারা বিজেপিকে উত্তর প্রদেশে আবার ক্ষমতায় আসতে বাধা দিতে পারবেন না।" তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আগামী নির্বাচনে বিজেপি ৩০০ টিরও বেশি আসন পাবে। তিনি আরও বলেন "কাশ্মীরে 370 ধারা বাতিল করা ভারতের সঙ্গে কাশ্মীরের সম্পূর্ণ একীকরণের পথ প্রশস্ত করেছে।"




Comments