ইউপি বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত এক্সিট পোল নিষিদ্ধ



নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত নির্বাচন সম্পর্কিত সমস্ত এক্সিট পোল নিষিদ্ধ করেন।

২৯ জানুয়ারি শনিবার জারি করা এক বিবৃতিতে ইউপির মুখ্য নির্বাচনী কর্মকর্তা অজয় ​​কুমার শুক্লা বলেন যে "এক্সিট পোল পরিচালনা, প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় এর প্রকাশনা বা এর প্রচার ১০ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। 

যে কোনো ব্যক্তি আদেশ লঙ্ঘন করলে দুই বছরের জেল বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।


Comments