বিজেপিতে যোগ দিলেন উওরাখন্ডের প্রাক্তন কংগ্রেস প্রধান কিশোর উপাধ্যায়


কংগ্রেসকে ধাক্কা দিয়ে রাজ্য

কংগ্রেসের প্রাক্তন সভাপতি কিশোর উপাধ্যায় ২৭ জানুয়ারি বৃহস্পতিবার উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের কিছু দিন আগে বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরাখণ্ডের দলের নির্বাচনী ইনচার্জ প্রহ্লাদ জোশী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ​​ভাট কিশোর উপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানায়। 

সূত্র অনুযায়ী জানা গেছে বিজেপি তাকে তেহরি কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। উপাধ্যায় ২০০২ এবং ২০০৭ সালে তেহরি আসনে জয়ী হয়েছিলেন। তবে ২০১২ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দিনেশ ধনাইয়ের কাছে ৩৭৭ ভোটে হেরেছিলেন। 

২০১৭ সালে তিনি তেহরির পরিবর্তে দেরাদুনের সহসপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজেপির সহদেব সিং পুন্ডিরের কাছে পরাজিত হয়েছিলেন। এর আগে কংগ্রেস তাকে "দলবিরোধী কার্যকলাপের" জন্য ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছিল। 

উপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রয়াত নারায়ণ দত্ত তিওয়ারীর নেতৃত্বাধীন উত্তরাখণ্ডের প্রথম নির্বাচিত সরকারে শিল্প প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত উত্তরাখণ্ড প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপাধ্যায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের কাছে একজন সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও তাকে অবহেলা করার অভিযোগ করে আসছিলেন এবং তার দলত্যাগকে এই প্রসঙ্গে দেখা হচ্ছে।


Comments