রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের দাবি বিএসপি সভাপতি মায়াবতীর



বহুজন সমাজ পার্টির সভাপতি মায়াবতী ২৩ মার্চ বুধবার দলিত ও আদিবাসীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অত্যাচারের মধ্যে কংগ্রেস শাসিত রাজস্থানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন৷ 

মায়াবতী একটি ট্যুইট করে বলেন "রাজস্থান কংগ্রেস সরকারের অধীনে দলিত ও আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি দিদওয়ানা ও ধোলপুরে দলিত মেয়েদের ধর্ষণ, আলওয়ারে ট্রাক্টর দিয়ে এক দলিত যুবককে হত্যা এবং আরেকজনকে হত্যার ঘটনা ঘটেছে। যোধপুরের পালিতে যুবক দলিত সমাজকে নাড়া দিয়েছে।"  

তিনি আরও বলেন "এ থেকে স্পষ্ট যে কংগ্রেস সরকার রাজস্থানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, বিশেষ করে দলিত ও আদিবাসীদের সুরক্ষায়। তাই এই সরকারকে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করাই উপযুক্ত হবে।"


Comments